রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বিলে শাপলা তুলতে গিয়ে মমিনুল (৬) ও খাদিজা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার মোহনপুর উপজেলার মর্গার বিলে এ ঘটনা ঘটে।
নিহত মমিনুল মোহনপুর উপজেলা গোপাইল গ্রামের মৃত নায়েব সর্দারের ছেলে ও খাদিজা একই এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে।
নিহত শিশুদের স্বজনরা জানান, বেলা ১১টার দিকে মমিনুল ও প্রতিবেশী খাদিজা মর্গার বিলে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিলের পানিতে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে লাশ দুটো উদ্ধার করা হয়।

