ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে স্কুল প্রধান শিক্ষককে পিটিয়েছে উপজেলা চেয়ারম্যান

Link Copied!

bargunaতরিকুল ইসলাম, বরগুনা : বরগুনার তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর হাতে মধ্য যুগীয় বর্বরতার শিকার হয়েছেন একই উপজেলার প্রবিন স্কুল প্রধান শিক্ষক কবির হোসেন ওরফে সুন্দর আলী গাজী। বৃহস্পতিবার সন্ধায় তার নির্যাতনে অসুস্থ্য সুন্দর আলী গাজীকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে  বরিশাল শেরই-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুকে স্থানীয় ছোট অংকুজান পাড়ার অবসর প্রাপ্ত  প্রবিন স্কুল প্রধান শিক্ষক কবির হোসেন ওরফে সুন্দর আলী গাজী তার ক্রয় কৃত জমির দলিল ফেরত না দেওয়ায় তাকে বৃহস্পতিবার সন্ধায় পিটিয়ে আহত করেছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহত সুন্দর আলী গাজী জানান, আমি স্থানীয় রাখাইন মেরামা মগনীর কাছ থেকে কয়েক বছর পূর্বে রেকর্ডমূলে ক্রয় সূত্রে তিন একর জমির মালিকানা পাই। কিন্তু উপজেলা চেয়ারম্যান আমার জমির ভুয়া মগনির ওয়ারিশ বের করে গত ১লা জুলাই তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন বদলী হয়ে যাওয়ার পূর্বে গোপনে একটি জমিক্রয়ের অনুমতি গ্রহন করে। যার মধ্যে মসজিদ,মাদ্রাসাসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এবং আমার পূর্বের ক্রয়কৃত তিন একর জমিসহ বিশ একর জমির বায়না চুক্তি করে । এ জমি দখলে যাওয়ার চেষ্টা করলে আমি বাধাঁদিলে উপজেলা চেয়ারম্যান আমাকে প্রথমে তালতলী বন্দরের মায়ের দোয়া হোটেলে বসে মারধর করে পরে  ধরে নিয়ে গিয়ে তার অফিস কক্ষের চেয়ারে বেঁধে রেখে আমাকে ঘন্টা ব্যপি পিটায়। এ সময় আমার ডাক চিৎকারে শহরের মানুষ একত্রিত হলে এর এক পর্যায় তিনি আমার কাছ থেকে একটি সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে আমাকে ছেড়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলা চেয়ারম্যান তালতলীতে রাম রাজত্ব কায়েম করে সাধারন মানুষের জমিজমা ভূয়া ওয়ারিশ সাজিয়ে দখল করে নিচ্ছেন। এর প্রতিবাদ করার ক্ষমতা তালতলীর কারো নাই।
এ ব্যাপারে তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল শিক্ষককে নিজের হাতে পিটানো আমার ভুল হয়েছে। আমি তার প্রাথমিক চিকিৎসা করিয়েছি।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার বলেন,আমার কাছে এ ঘটনায় কোন  অভিযোগ করেনি,অভিযোগ পেলে  ব্যাবস্থা গ্রহন করা হবে।