ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

Link Copied!

Handcupচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৬৬ জন।
বৃহস্পতিবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৬ জন ও নিয়মিত মামলায় ৮ জনসহ মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া অভিযান চলাকালে ভূজপুর ও পটিয়া থেকে ২০৮ লিটার মদ, লোহাগাড়া থেকে ১ হাজার ইয়াবা ও বিভিন্ন থানা এলাকা থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।