ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক সদস্যসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার কারওয়ানবাজার,  খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে।
ঢামেক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বাসের ধাক্কায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক সদস্য গুরুতর আহত হয়। পরে নৌ-বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর শুনেছি। তবে নিহত ওই পুলিশ সদস্যের নাম এখনি বলতে পারছি না। তাকে দেখতে আমরা হাসপাতালে যাচ্ছি।’
এদিকে খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নাসিমা আক্তার (১৯) নামের এক গার্মেন্টকর্মী নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬ টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের ঢালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাসিমা মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৭/৮ জন যাত্রী।
নিহত নাসিমা আক্তার বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুর গ্রামের আক্তার হোসেন ব্যাপারি মেয়ে। তিনি গাজীপুরের টুঙ্গিতে থাকতেন। গাজীপুরের পিয়ালা টেক্সটাইল গার্মেন্টে কাজ করতেন।
নিহতের ভাই ভাই নাসির উদ্দিন জানায়, ঈদ উদযাপন শেষে গ্রাম থেকে ঢাকায় আসছিলেন। সদরঘাট থেকে গাজীপুর যাওয়ার পথে ভোর ৬ টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের ঢালে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে তার বোন মারা যায় এবং ৭ /৮ জন যাত্রী আহত হয়। আহতেদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
নাসিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক সূত্রে জানা গেছে, নিহত মজিবুর রহমান (৫৩) মোটরসাইকেলের চালকের পেছনে বসে ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে তাদের মোটরসাইকেলটিকে একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।