ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আইএস সদস্য’ হামদানের জামিন আবেদন খারিজ

Link Copied!

Hamdanনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আটক বাংলাদেশি বংশোদ্ভুত বিট্রিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদানের জামিন আবেদন আদালতে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃস্পতিবার এ আদেশ দেন।
আজ আদালতে আইএস’র এ সদস্যের পক্ষে কে শুনানি করেছেন তা জানা যায়নি। তবে এ জামিনের বিরোধিতা করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রোজা।
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তার বিরুদ্ধে গত ৭ এপ্রিল চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। আগামী ৩ আগস্ট এই মামলার ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুরাদ রেজা।
গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে আটক করা হয়। জানা গেছে, ২৭ আগস্ট থেকে ৬ সেস্টেম্বর সে একটি হোটেলে অবস্থান করছিলো। আটক এই ব্যক্তি বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। এর আগেও তিনি ব্রিটেনে গ্রেপ্তার হয়েছিলেন।