ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজন হত্যা: বাদল ৫ দিনের রিমান্ডে

Link Copied!

rajonসিলেট প্রতিনিধি : সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় গতকাল গ্রেপ্তার হওয়া তাজ উদ্দিন আহমেদ বাদলকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক সাহেদুল করিম বাদলকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন।
রহমত উল্লাহ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বাদলকে বুধবার রাত সোয়া ১০টার দিকে সিলেট সদর উপজেলার শেখপাড়া থেকে তার বাবা ও এলাকাবাসী পুলিশে তুলে দিয়েছিলেন। পরে সামিউল হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। রাজনকে পেটানোর দৃশ্য ভিডিও করেন হত্যাকারীদের সহযোগিরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারাই।