ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমু ট্রেনের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ৮ যাত্রী নিহত

Link Copied!

demu-trainশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-গাজীপুর রেলপথের ধীরাশ্রম এলাকার বাক্কিনখান এলাকায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের আট যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক রেললাইন ক্রস করছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি রেললাইন থেকে সিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হন। ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যে চলে গেছে।
ইনচার্জ জানান, রেলক্রসিংটি অননুমোদিত হওয়ায় কোনো সিগন্যাল বার ছিল না। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।