ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেটে পার্লারের আড়ালে দেহব্যবসা, আটক ৩০

Link Copied!

sex-racketনিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকার রহমান ম্যানসনের একটি নামহীন পার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২৬ নারী ও ৪ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এই পার্লারের কোনো নাম নেই। দীর্ঘদিন ধরে এই ব্যবসা সেখানে বন্ধ ছিল। ঈদকে কেন্দ্র করে তারা ম্যাসেজ পার্লারের আড়ালে এই ব্যবসা শুরু করে।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘ম্যাসেজ পার্লারের আড়ালে এই ধরনের দেহব্যবসা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আটক ব্যক্তিরা এখন তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।