মুন্সীগঞ্জ প্রতিনিধি : সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-শিমুলিয়া মহাসড়কের তালতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ঈদুল ফিতরের ছুটির শুরু থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পৌনে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়।


