চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৫৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৫৫ জন।
বুধবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘বুধবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫৫ জন ও নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া অভিযান চলাকালে সাতকানিয়া ও লোহাগাড়া থেকে ৫৬ লিটার মদ জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

