ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন।
বুধবার সকালে টঙ্গীর কলেজ গেইট ও মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভবানীপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. জাকির  হোসেন (১৭) ও গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য আহসান উল্লাহ সরকার (৫৩)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস কলেজছাত্র জাকিরকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চালক ও ঘাতক বাসকে আটক করেছে।
অপরদিকে, নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কাওসার জানান, সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সদস্য মো. আহসান উল্লাহ সরকার মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভবানীপুর এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।