নড়াইল প্রতিনিধি : চার বছরের শিশুকে কোলে করে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে লম্পট যুবক প্রশান্ত।
ঘটনাটি ঘটেছে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকার আদিবাসী পল্লীতে মঙ্গলবার।
আটককৃত প্রশান্ত সরদার (ক্যান্তা) (১২) ওই এলাকার নিমাই সরদারের ছেলে। অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওই শিশুর মা জানান, নড়াইল পৌরসভার দক্ষিণনড়াইল এলাকার আদিবাসী পল্লীর নিমাই সরদারের ছেলে তার চার বছরের শিশু মেয়েকে লম্পট প্রশান্ত কোলে করে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে উত্তমাধ্যম দিয়ে রাতে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) দেলোয়ার হোসেন খান জানান, অভিযুক্তকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

