ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচির আঘাতে দর্জি খুন, আটক এক

Link Copied!

MARDERচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় নিজের দোকানে কাঁচির আঘাতে মো. সোলায়মান (২৫) নামের এক দর্জি খুন হয়েছেন। ঘটনার পর হত্যাকারী নুর হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সোলায়মান ভোলার চরফ্যাশনের ওমরাবাদ এলাকার নাসির উদ্দিন চৌধুরীর ছেলে।
তিনি মনসুরাবাদ মিয়া বাড়ি এলাকায় হুমাইয়া টেইলার্স এর মালিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ‘বাচ্চা নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় এক বাসিন্দা কাপড় কাটার কাঁচি দিয়ে সোলায়মানকে আঘাত করে। এরপর সোলায়মানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার বলেন, ‘ঘটনার পর হত্যাকারী নুর হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’