ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোরকানের ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ

Link Copied!

Gonojagoronনিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার অপরাধে পটুয়াখালীর যুদ্ধাপরাধী রাজাকার ফোরকান মল্লিককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার রায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার পর গনজাগরণ মঞ্চের কর্মীরা উল্লসিত হয়ে আনন্দমিছিল নিয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে আসেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘গণজাগরণ মঞ্চ রায়ে সন্তোষ প্রকাশ করছে। এই রায়ের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে আরেকধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। এই রায়ে মহান মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর শহীদ পরিবারের সদস্যরা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। যাবতীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে অবিলম্বে এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা দেখছি, আল বদর মুজাহিদের বিচারিক কার্যক্রম দীর্ঘদিন আগে শেষ হলেও এখনো তার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়নি, যার কারণে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। রাজাকারদের সাজা কার্যকরে অযাচিত কালবিলম্ব অত্যন্ত হতাশাজনক। অবিলম্বে আল বদর মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানাই।’
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশের তারিখ ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করছি আপিল বিভাগের রায়েও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের সর্বোচ্চ শাস্তির রায় অপরিবর্তিত থাকবে।’
শেষ যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।