ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতি দিয়ে চাঁদাবাজী

Link Copied!

Elephantদিনাজপুর প্রতিনিধি : অভিনব উপায়ে দিনাজপুর শহরে হাতি দিয়ে চাঁদাবাজী করছে। এ হাতির কারণে শহরে যানজোট বাড়ছে। বিড়ম্বনায় পড়েছে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
হাতি তার শুঁড়দিয়ে এমনভাবে মানুষকে ধরছে ও যানবাহন আটক করছে যে ইচ্ছার বিরুদ্ধে হাতিকে টাকা দিতে বাধ্য হচ্ছে।
দিনাজপুর শহরে কেনাকাটা করতে আসা মোছা. শাবনুর আক্তার জানায়, তিনি হাতিকে ১০ টাকা করে দিতে বাধ্য হয়েছেন। কারণ হাতি তার শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে হাতি তা গ্রহণ করছে না। ১০ টাকা দিলে হাতিটি টাকা নিয়ে ছেড়ে দিয়ে তার পিঠের উপরে বসে থাকা মাহুদকে শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দিচ্ছে। যা চাঁদাবাজীর সামিল।
শহরের বাহাদুর বাজার এলাকার ব্যবসায়ী আসাদ জানায়, হাতি দোকানের সামনে এসে দাড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পায় না। এ কারণে বিড়ম্বনা এড়াতে আমরা বাধ্য হয়ে হাতির কাছে টাকা দিয়ে দেই যাতে করে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়।
ফজিবর রহমান বাবু জানালেন, ঈদুল ফিতরের আর মাত্র তিন দিন বাকি । এ সময় শহরে কেনাকাটা করতে আসা মানুষ ও যানবাহনের চাপে মানুষের যখন নাকাল অবস্থা তখন এই হাতি শহরে প্রবেশ করে আরো যানজট বাড়িয়ে দিচ্ছে।
হাতিন পিঠে থাকা মাহুদ মাসুদ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, এখন রমজান মাস কোথাও কোনো মেলা বা সার্কাস নেই। তাই তারা হাতিসহ অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। ফলে বাধ্য হয়ে তারা মানুষের কাছে কিছু করে টাকা নিয়ে সে টাকা দিয়ে হাতির ও নিজের খাবার ক্রয় করে থাকেন। ঈদে মেলা বসলেই তাদের এই কষ্ট আর থাকবে না।