ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Link Copied!

bondukনিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও তালতলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার নাম ইয়াসিন সরকার রাজন (৩০)। কুমিল্লার হোমনার ক্ষুদে দাউদপুরে তার বাড়ি। ঢাকার আগারগাঁওয়ের শাপলা হাউজিংয়ে তিনি থাকতেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-২ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।
ইয়াসিনের স্বজনরা জানিয়েছেন, তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন। ৪ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে একদল যুবককে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এসময় তারা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও এসময় পাল্টা আক্রমণ করলে একজন গুলিবিদ্ধ হন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সুত্র জানিয়েছে, র‌্যাবের এসআই ফরিদ শিহাব তাকে হাসপাতালে এনে রেখে চলে যান। পরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে রংপুরেও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্যও।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর আরকে রোড এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত হলেন- মানিক মিয়া (২৪) ও সুমন হোসেন (২৫)। তারা দু’জনই নগরীর খলিফাটারি এলাকার বাসিন্দা।
আহত র‌্যাব সদস্যরা হলেন- এলএস ইমরান ও এসআই সাইফুল। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর ডিএডি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত দু’জনের মধ্যে সুমনের নামে হত্যাসহ একাধিক মামলা আছে।