মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদ যতই ঘনিয়ে আসছে পাটুরিয়া ঘাটে ততই বাড়ছে যাত্রীবাহী পরিবহনের চাপ। তবে চাপ সামলাতে বুধবার থেকেই সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ঈদের আগে ও পরে মোট ছয় দিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এদিকে, বাড়তি চাপ সামাল দিতে ব্যস্ত রয়েছে এই নৌরুটের আটটি কে টাইপ ইউটিলিটি এবং নয়টি রো রো বড় ফেরী। আর নদীতে ¯্রােত বেশী থাকায় পারাপারেও সময় লাগছে বেশী।
ফেরিঘাট এলাকায় বুধবার বিকেল ৩টার দিকে প্রায় চার কিলোমিটার এলাকায় যাবাহনের লম্বা লাইন দেখা গেছে। যানবাহনগুলো মন্থর গতিতে চলছে ফেরি দিকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘাট এলাকার নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

