ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুঁসে উঠেছে দেশবাসী, দাবি একটাই ফাঁসি

Link Copied!

rajon-killপাঞ্জেরী ডেস্ক : পৈশাচিক নির্যাতনে সিলেটে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে দেশবাসী। রাজন হত্যার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদী মানুষ। তাদের দাবি একটাই, রাজন হত্যাকারীদের ফাঁসি। যাতে আর কোনো শিশুকে বর্বরোচিত এমন নির্যাতনের শিকার হতে না হয়। হত্যাকারীদের বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন প্রতিবাদীরা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মৌলভীবাজার: সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার দুপুরে শহরের চৌমুহনা চত্বরে প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক নিলিমেষ ঘোষ বলু, প্রদীপ নাহা, জাহাঙ্গীর চয়েচ ও মিটন দেবনাথ প্রমুখ।
বক্তারা অবিলম্বে রাজন হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানায়।
পাবনা: রাজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের ব্যস্ততম আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে পাবনার সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
আধাঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে রাজন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান। তারা বলেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তিই তাদের দেয়া হোক, যাতে করে আর কোন রাজনকে নৃশংসভাবে প্রাণ হারাতে না হয়।
লালমনিরহাট: রাজন হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে লালমনিরহাট শহরের মিশন মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেবামূলক সংগঠন আরশী নগর বাংলাদেশের উদ্যোগে এ মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন আরশী নগরের নির্বাহী পরিচালক বাদশা আলম। এসময় অবিলম্বে শিশু রাজন হত্যাকারীদের দৃষ্টান্তর্মূলক শাস্তিুর দাবি জানান তারা।
বগুড়া: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকারী নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
সংগঠনের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা মোঘলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগ্রা, মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সোসাইটির সহসভাপতি অধ্যক্ষ রেজাউল আখলাক, আবুল কাসেম আমিন, সাংবাদিক আবুল কালাম আজাদ।
ময়মনসিংহ: নির্মমভাবে পিটিয়ে রাজনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে আমরা ময়মনসিংহবাসী নামে একটি সংগঠন। মঙ্গলবার সকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চলাকালে সমাজের নানান পেশার মানুষ অংশ নেয়।
এতে বক্তব্য দেন- সাংবাদিক নিয়ামুল কবির সজল, ব্যবসায়ী নেতা শংকর সাহা, ইয়াজদানী কোরাইশী কাজল প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বাকি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
বরগুনা: রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
খেলাঘর বরগুনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে অংশ নেয় সুশীলন জেলা সিটিজেন ফোরাম, মহিলা পরিষদ, বরগুনা থিয়োটার, উদীচী শিল্পীগোষ্ঠী, জাগোনারী, লোকবেতার, নাগরিক অধিকার এবং হিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও খেলাঘরের সকল শাখা আসরের শিশুরা।
যশোর: রাজন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) যশোর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স যশোর জেলার কার্যনির্বাহী কমিটির সভাপতি সোনিয়া আফরিন, সহসভাপতি ওয়ালিউল হক, সাধারণ সম্পাদক শেখ লোমাত সহিবা, যুগ্ম সাধারণ সম্পাদক আল আজিম, চাইল্ড পার্লামেন্ট সদস্য ইফতি আরাফাত, শিশু গবেষক ইসরাত জাহান, জেলা ভলান্টিয়ার তানিয়া আফরিন প্রমুখ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা রাজন হত্যাকারী কামরুলসহ জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। যাতে আর কোন শিশু এভাবে নির্যাতনের শিকার না হয়।
নোয়াখালী: সিলেটে শিশু রাজন হত্যাকারী ও ময়মনসিংহে জাকাত নিতে আসা ২৭ জনের মৃত্যুর জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বাসদ (মার্কসবাদী) জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন-সমাবেশে সংগঠনের জেলা শাখার আহবায়ক দলিলের রহমান দুলালের সভাপতিত্বে বক্তারা
রাজন হত্যার ঘটনাটি অবহেলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একইসঙ্গে সারাদেশে অব্যাহত নারী শিশুসহ সর্বক্ষেত্রে নির্যাতনের বিচারহীনতার যে সংস্কৃতি চলছে তা রুখে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
কক্সবাজার: সিলেটে নির্মমভাবে নির্যাতনের পর শিশু রাজনকে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক নামের একটি সংগঠন।
এতে বক্তারা বলেন, রাজনকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন প্রত্যক্ষদর্শীরা অট্টহাসিতে মেতে ছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টো উৎসাহ জুগিয়েছিল নির্যাতনের পক্ষে। আর যেন কোনো শিশু নির্যাতনের শিকার না হয় সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি আবু মোরশেদ চৌধুরী’র সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই বুধবার সকাল সাতটার দিকে চুরির অভিযোগে শিশু রাজনকে খুঁটিতে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের পর রাজনের দেহে ৬৪টি আঘাত পাওয়া গেছে। ১৩ জুলাই সোমবর দুপুরে পুলিশের হাতে ময়নাতদন্তের প্রতিবেদন পৌঁছায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আঘাতের কারণে মস্তিষ্কের রক্তক্ষরণে শিশু রাজনের মৃত্যু হয়েছে।