নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের বালুরমাঠ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী কালা রমজানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, কালা রমজান সবুজবাগ, মুগদা, কমলাপুর ও মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, ‘মঙ্গলবার রাত ২টার দিকে বালুরমাঠ থেকে তাকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।’
তার বিরেুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

