ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Link Copied!

Accidentরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি ও জেলার মোহনপুরের কেশরহাট পৌর এলাকা ও পুঠিয়ার বানেশ্বর পৌর এলকায় এসব দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে বানেশ্বরের দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাজমুল হক (৩২) ও মিজানুর রহমান (৫০), খড়খড়িতে মতিহারের কুখণ্ডি এলাকার জয়নাল আবেদিন (৪৫) মারা যান।
এছাড়া কেশরহাটের দুর্ঘটনায় উপজেলার মহব্বতপুর এলাকার সবর আলী (৪৫), একই উপজেলার জাহাঙ্গীর আলমসহ (৪৫) তিন জনের মৃত্যু হয়। তাৎক্ষণিভাবে অন্য জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এদের মধ্যে কাপড় ব্যবসায়ী নাজমুল হক ও মিজানুর রহমান সম্পর্কে শ্বশুর জামাই হন। পাবনার শাহজাদপুর থেকে কাপড় কিনে নিয়ে ফিরছিলেন তারা। সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পিকআপভ্যানের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মারা যান তারা।
একই সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় মারা যান ভটভটিযাত্রী সবজি ব্যবসায়ী জয়নাল আবেদিন। দুর্ঘটনায় গুরুতর আহত ওই ব্যবসায়ীও হাসপাতালে নেয়ার পরে মারা যান। এ ঘটনায় আরো ৫ সবজি ব্যবসায়ী আহত হয়েছেন। সবজি বিক্রির উদ্দেশ্যে তারা রাজশাহী শহরের দিকে আসছিলেন।
এদিকে, বেলা ১১টার দিকে জেলার মোহনপুরের কেশরহাট পৌর এলাকায় দুটি ট্রাকের মাঝে পড়ে সবর আলী ও জাহাঙ্গীর আলম নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক সজোরে ভটভটিটিকে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
জেলার বানেশ্বর হাইওয়ে পুলিশ, মোহনপুর থানা পুলিশ ও মহানগর পুলিশের মতিহার থানা এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আলাদা এসব দুর্ঘটনায় তিনটি ট্রাক আটক করা হয়েছে। তবে এসবের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।