ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজন হত্যা: রিমান্ডে ময়না চৌকিদার, মামলা ডিবিতে

Link Copied!

rajonসিলেট প্রতিনিধি : নির্মম নির্যাতনে সিলেটের কুমারগাঁওয়ে খুন হওয়া কিশোর সামিউল আলম রাজনের নির্যাতনকারী খুনি ময়না মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা আড়াইটার দিকে শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজন হত্যা মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমাগীর হোসেন সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক সাহেদুল করিমের আদালতে ময়নার ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমাগীর হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাজন হত্যা মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ রাজন হত্যা মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।