পাঞ্জেরী ডেস্ক : সময়ের সঙ্গে নারীরাও এগিয়ে চলছে সাফল্যের পথ ধরে। তেমনি এক নারী রাফায়া গানি সাগির। নিজেকে একজন সফল এবং সাবলম্বী নারী হিসাবে দেখার জন্য শুরু করেন পোশাক তৈরি এবং নকশাকরণের কাজ। দেশীয় তাঁতের তৈরি পোশাকে দিয়েছেন বিদেশি ঢঙের ডিজাইন। এতে আধুনিকমনা তরুণ-তরুণীর কাছে অল্প সময়ের মধ্যে হয়েছেন অতি পরিচিত।
অনলাইন শপিং Seher এর মাধ্যমে ক্রেতা অর্ডার করেন এবং সে অনুযায়ী পোশাক ডেলিভারি দেওয়া হয়ে থাকে। রাফায়ার এ যাত্রার শুরু ২০০৯ সাল থেকে। প্রথমটা ছিল অনেক বেশি প্রতিবন্ধকতাপূর্ণ। সবকিছুর মাঝে দৃঢ় বিশ্বাস, কাজের প্রতি একাগ্রতা আর স্বজনদের বিশেষ করে স্বামীর সহায়তায় আজ পেরিয়েছেন অনেকটা পথ।
রাফায়া জানান, যে কোনো উদ্যামী নারী সাবলম্বী হতে অনলাইনে ব্যবসা করতে পারেন। কারণ, এই ব্যবসা ঘরে বসেই করা যায়। ফলে একই সঙ্গে সংসার এবং ব্যাবসা দুটো কাজই করা যায়।
বর্তমানে বিশ্বব্যাপি ফ্যাশন ডিজাইনের ব্যাপক চাহিদা। তাই রাফায়া চান নারীরা যাতে এ পেশায় তাদের মেধার পরিচয় দিয়ে সাবলম্বী হন। সেক্ষেত্রে তিনি আগ্রহীদের যথাসম্ভব সহযোগিতা এবং উৎসাহ দিতে আগ্রহী। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে সমান তালে নারীদেরকেও সাবলম্বী হতে হবে। জনসংখ্যার অর্ধেক নারী যদি পেছনে পড়ে থাকে তবে দেশেরও উন্নয়নের পথ বাধাগ্রস্থ হবে।
অনলাইন ভিত্তিক এই শপিং সিস্টেমটি রাফায়া গানি সাগির নিজেই পরিচালনা করে থাকেন। রাফায়ার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন Seher : ttps://www.facebook.com/seherdhaka?fref=ts ঠিকানায়। নিজের ব্যবসার পাশাপশি তিনি র্যাম্প মডেলিং এর কোরিওগ্রাফি করে থাকেন। তার ডিজাইন করা পোশাক ফ্যাশন শোতে মডেলরা ব্যাবহার করছে। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, চেষ্টা থাকবে আমার এই প্রতিষ্ঠানটি যেন বিশ্বব্যাপি প্রতিষ্ঠা লাভ করতে পারে।

