
নিজস্ব প্রতিবেদক :
১০টি দলের সমন্বয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটলো।
জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একাংশের চেয়ারম্যান আলমগীর মজুমদার।
বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, জাগদল, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, ভাসানী ফ্রন্ট, তৃণমূল ন্যাপ ভাসানী এবং বাংলাদেশ ইনসাফ পার্টি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শওকত হোসেন নিলু নতুন এ জোটের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর মহাসচিবরা উপস্থিত রয়েছেন।

