ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটমহলে যাচ্ছেন এরশাদ

Link Copied!

Ershadরংপুর প্রতিনিধি : স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের পর ছিটমহলবাসির সঙ্গে কূশল বিনিময় করতে লালমনিরহাটে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে তিনি বেশ কয়েকটি ছিটমহল পরিদর্শন করবেন।
বুধবার দুপুরের মধ্যে রংপুর থেকে সড়ক পথে লালমনিরহাটের তিনবিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পরিদর্শনে তার রওনা দেয়ার কথা রয়েছে।
রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিটমহলবাসীর আমন্ত্রণে এইচ এম এরশাদ চারদিনের সফরে রংপুরে এসেছেন। সফরে তিনি লালমনিরহাটের তিনবিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলবাসির পরিদর্শন করবেন।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এই রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার রংপুরে বাসভবন পল্লীনিবাসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন। পরে জাপা চেয়ারম্যার জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলা আহ্বায়ক ও সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন মাষ্টার, মহানগর আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যানের মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব ও সাবেক সাংসদ হোসেন মকবুল শাহারিয়ার আসিফ ও মহানগর সদস্য সচিব এস এম ইয়াসীরসহ প্রমুখ।