ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-জয়ার ‘কেমিস্ট্রি’

Link Copied!

sakib-joyaবিনোদন ডেস্ক : শাকিব খান ও জয়া আহসান- প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় দুই তারকা। রূপালী পর্দায় এই জুটি ইতোমধ্যে জয় করেছে দর্শকহৃদয়। এবার ঈদে দেখা যাবে এই দুই তারকার ‘কেমিস্ট্রি’।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘কেমিস্ট্রি’ শিরোনামে নতুন একটি অনুষ্ঠান নির্মাণ করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা। আর এতে প্রথমবারের মতো এক সঙ্গে ছোটপর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী জয়া আহসান। সোমবার রাতে মাছরাঙা টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে ‘কেমিস্ট্রি’র চিত্রধারণ করা হয়।
শাকিব খান ও জয়া আহসানের অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানটি ঈদের পরদিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
উল্লেখ্য, শাকিব-জয়া একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ মুক্তি পেয়েছে। আর আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’।