ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি’তে ১ টাকায় রোমিং এসএমএস

Link Copied!

robi-roamingতথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য সেরা রোমিং সেবা প্রদানের জন্য সম্প্রতি ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) এসএমএস ব্যাক সার্ভিস চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
সেবাটির আওতায় রবি গ্রাহকরা বিকল্প উপায়ে রোমিং সেবা গ্রহণের সময় এখন থেকে প্রতিটি রোমিং এসএমএস মাত্র ১ টাকা মূল্যে যতবার খুশি ততবার পাঠাতে পারবেন।
এর পাশাপাশি রেগুলার রোমিং এসএমএস সার্ভিসও চালু থাকবে। ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিসটি উপভোগ করতে প্রথমে গ্রাহকদের রবি রোমিং সার্ভিসের গ্রাহক হতে হবে। এরপর গ্রাহকদের *২১১# ডায়াল করে নির্দেশ অনুযায়ী সেবাটি গ্রহণ করতে হবে অথবা সরাসরি *২১১* মোবাইল নাম্বার# ডায়াল করে কাঙ্খিত এসএমএস লিখে পাঠাতে পারবেন বাংলাদেশে।
নতুন এই সেবাটির পাশাপাশি রবি ১০০টি দেশে সহজ ও সাশ্রয়ী রেটে রোমিং সেবা প্রদান করছে। একটি নির্দিষ্ট দেশে একই রেটে রোমিং সেবা প্রদান করছে রবি। এছাড়া ৭২টি দেশে ডেইলি ডাটা রোমিং প্যাক রয়েছে অপারেটরটির। সেবাটি গ্রহণের জন্য গ্রাকদের রবি’র রোমিং সার্ভিসের গ্রাহক হওয়ার পর বিনামূল্যে *১৪০*১০*৩# নাম্বারে ডায়াল করতে হবে।