ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খানদের দ্বৈরথ খোলাসা করলেন সালমান

Link Copied!

3-khanবিনোদন ডেস্ক : বলিউডে তিন খান মানেই চটপটে খবর। তবে বেশ কিছুদিন থেকেই ভক্তদের আকুতিতে সাড়া দিয়ে সম্পর্কের দ্বৈরথ গলেছে অনেকখানি। গেল বছর শেষের দিকে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রজত শর্মার সঞ্চালনায় জনপ্রিয় শো ‘আপ কা আদালতে’ একসঙ্গে দেখা গেছে তিন খানকে।
বাইরে বাইরে যতটাই গলুক ভেতরে একটা সুক্ষ ঈর্ষা আছেই বলে সমালোচক পাড়ায় চর্চা আছে। তবে সেই চর্চায় এবার পানি ফেললেন সালমান নিজে। ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির প্রচারণায় গিয়ে ভক্তদের আবেদনে একসঙ্গে ছবি না করার পেছনে কারণ ব্যাখ্যা দিলেন সালমান। বলিউডের তিন খান- শাহরুখ, আমির এবং তাকে (সালমান) একসঙ্গে রেখে কাজ করার ভার কোনো প্রযোজকই বহন করতে পারবেন না বলেছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে ছবি করতে ভালবাসি। আজ তারা (প্রযোজক) এক খানকে নিয়েই কাজ করার ভার বহন করতে পারছে না। কেউই আমাদের তিন খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ব্যায়ভার নিতে পারবে না।’
গতমাসে আমির খান এবং শাহরুখ খান টুইটারে সালমানের ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির প্রথম পোস্টার পোস্ট করেছিলেন। তারও কৃতজ্ঞতা জানিয়েছে সালমান। বলেছেন, ‘তাদের জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আমির এবং শাহরুখের প্রচারণাতে আমাদের ছবিটি (বাজরঙ্গি ভাইজান) আলোচনায় এসেছে। আলাদা একটা আগ্রহ সৃষ্টি করেছে। তারা আমার ভাইয়ের মত। ধন্যবাদ তাদের।’