ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিফের অগ্রীম ‘ঈদ মোবারক’

Link Copied!

asifবিনোদন ডেস্ক : গানে গানে এবার শ্রোতাদের ঈদ মোবারক জানাতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। হাসান মতিউর রহমানের কথা এবং সুরে সম্প্রতি ‘ঈদ মোবারক’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। গানের প্রথম কয়েকটি লাইন হল- আসমানেতে চাঁদ দেখিলে/ঘরে ঘরে পড়ে ধুম/ খুশির হাওয়ায় সব ভেসে যায়/চোখে নাইরে ঘুম।
গানটি প্রসঙ্গে হাসান মতিউর রহমান বলেন, আসিফের গায়কী তুলনাহীন। আমার মনে হয় আসিফের শরীরের ওজনের থেকে গলার ওজন বেশি। এর আগেও তার জন্য অনেক গান করেছি। আশাকরি এই গানটিও আগের গানগুলোর মতো সফলতা পাবে।
উল্লেখ্য, গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাংলার ঢোল’। ঈদের আগেই গানটি অনলাইনে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ভিডিও সহ দেখতে এবং শুনতে পারবেন আসিফ ভক্তরা।