ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্ন স্বাদে অনেক সাধের নতুন ছবি

Link Copied!

NEWবিনোদন ডেস্ক : মেঘার সঙ্গে আমেরিকা প্রবাসী একটি ছেলের বিয়ে ঠিক হয়েছে। সম্প্রতি দেশে ফিরেছে সে। অপরদিকে মেঘার বাবা একজন সরকারি কর্মকর্তা। যার কারণে দেশের অনেক জায়গায় যেতে হয়েছে। অনেক মানুষের সঙ্গও পেয়েছে মেঘা। কিন্তু এর মধ্যেও মেঘা খুঁজে ফিরে বেড়ায় তার ছোট বেলার খেলার সঙ্গী রাজনকে।
কোনভাবেই তাকে সে ভুলতে পারে না। তার বিশ্বাস রাজন একদিন তার কাছে ফিরবেই। এদিকে আর সপ্তাহ খানেক পরেই মেঘার বিয়ে। ঠিক তখন মেঘাদের বাড়িতে গিয়ে হাজির রাজন। তারপর? জানা যাবে সুস্ময় সুমনের পরিচালনায় ‘তোকে হেব্বী লাগছে’ ছবি দেখার পরে। মেঘা আমেরিকা প্রবাসী ছেলেটিকে বিয়ে করবে? নাকি ছোট বেলার খেলার সঙ্গী রাজনের মাঝেই খুঁজে পাবে ভালোবাসা? ছবি মুক্তির পরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার পরেই মিলবে উত্তর।
এ ছবিতে মেঘা চরিত্রে অভিনয় করেছেন আইরিন আর রাজন চরিত্রে অভিনয় করেছেন মেহমুদ। নির্মাতা সুস্ময় সুমন বলেন, ‘ঈদের মধ্যে ফাইট আর সিকোয়েন্সের দৃশ্য হাতিরঝিল অথবা উত্তরার দিয়াবাড়িতে ধারণ করা হবে। এরপরে ঈদের পরে একটানা কাজ করব।বর্তমানে ছবিটির ৪৫ ভাগ কাজ শেষ। সবচেয়ে বড় ব্যাপার আমরা প্রত্যেকেই খুব মনোযোগ দিয়ে কাজটি করছি। সবাই ছবিটি নিয়ে খুবই আন্তরিক।’
নায়ক মেহমুদ বলেন, ‘আমরা যারা এ ছবিতে কাজ করছি তারা সবাই মিলে একটি টিম হয়ে খুব মনোযোগ দিয়ে কাজটি করছি। যার কারণে ছবিটি নিয়ে আমরা খুব আশাবাদী। সাধারনত আমরা আজকাল যে ধরনের ছবি নির্মাণ হতে দেখি, তারচেয়ে আলাদা। বাকিটা দর্শক হলে গিয়ে ছবিটি দেখার পর বলতে পারবে।’
ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিটি প্রযোজনা করছেন আনকমন ফিল্ম। আইরিন ও মেহমুদ ছাড়াও কাজী উজ্জল, শিখা, মৌ, শাহিন জুয়েল, সেতুসহ আরও অনেকে অভিনয় করছেন ‘তোকে হেব্বী লাগছে’ ছবিতে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। এ ছবিতে গান থাকছে ৫টি। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। দুটি গানের রেকডিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, কণা, সিঁথি সাহা, আহমেদ হুমায়ুন।