ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলি-নিশোর ‘তবুও আকাশ নীল’

Link Copied!

MILI-NISUবিনোদন ডেস্ক : মেয়েটি অন্ধ, তারপরও অদম্য স্পৃহা নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে চায়। কিন্তু সে নিজের হাতে লিখতে পারে না। তার জন্য একজন শ্রুতি লেখকের প্রযোজন হয়। এরই মধ্যে তার পরীক্ষা চলে আসে।পরীক্ষার সময় একজন শ্রুতি লেখকের সন্ধানও পেয়ে যান। ঘটনাক্রমে একটি সময়ে গিয়ে অন্ধ মেয়েটির প্রেমে পড়ে যায় সেই শ্রুতি লেখক। কিন্তু ভাল লাগার কথা মেয়েটিকে বলার পর, মেয়েটি দ্বিমত পোষণ করে। উল্টো আরও রেগে যায়। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যাবে ‘তবুও আকাশ নীল’ শিরোনামের নাটকটির গল্প।
সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘তবুও আকাশ নীল’ নাটকটি রচনা করেছেন আহমেদ তৌকির। সোমবার থেকে রাজধানীর উত্তরার হৈচৈ শুটিং স্পটে নাটকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।নাটকিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি, আফরান নিশো, মিশু চৌধুরিসহ আরও অনেকে।