ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Link Copied!

Brazil-teamস্পোর্টস ডেস্ক : ছিলেন না নেইমার। ভক্তদের দুশ্চিন্তার তাই শেষ ছিল না। ব্রাজিল কি পারবে, কোপা আামেরিকার কোয়ার্টার ফাইনালে পৌছাতে? ভেনিজুয়েলার ম্যাচের আগে এমন শংকা বাতাসে ভেসেছে। তবে শংকা উবে গেছে। সমর্থকদের মন তুষ্ট করেই কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রাজিল। সোমবার ভোরে গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে দিয়েছে সেলেকাওরা। আর তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে নাম লিখিয়েছে দুঙ্গার শিষ্যরা।
নেইমারহীন ম্যাচে ব্রাজিল জিতেছে ২-১ গোলে। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন থিয়াগো সিলভা ও রবার্তো ফিরমিনো। ভেনেজুয়েলার একমাত্র গোলটি করেন নিকোলাস ফেদোর।
ম্যাচের নয় মিনিটেই থিয়াগো সিলভার গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। তবে শেষের দিকে খেলা জমিয়ে তুলেছিল ভেনিজুয়েলা। ৮৪ মিনিটে দুর্দান্ত হেডে ভেনিজুয়েলার হয়ে এক গোল পরিশোধ করেন ফেদোর ফ্লোরেস। ব্যবধান কমে আসে ২-১এ। তবে শেষ অবধি ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে ‘সি’ গ্রুপের সেরা ব্রাজিলের পয়েন্ট হলো ৬। রানার্সআপ পেরুর পয়েন্ট ৪।
ব্রাজিলের এই জয়ে হাসি ফুটেছে কলম্বিয়ার মুখেও। তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুটির একটি হয়ে শেষ আটের টিকেট পেয়েছে তারা, তাদের পয়েন্টও ৪। ৩ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
শেষ আটে আগামী ২৭ জুন প্যারাগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। অন্যান্য কোয়ার্টার ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে উরুগুয়ে-চিলি ও পেরু-বলিভিয়া।