ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশের ক্রিকেটে এটা সেরা অর্জন’

Link Copied!

hathurusingheস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে খুব একটা হাসি-খুশি মেজাজে দেখা যায় না। সব সময় কড়া হেড মাস্টারের মেজাজে থাকতেই যেন বেশি ভালোবাসেন। খুব সহজেই আবেগাপ্লত হন না। আবেগের লাগাম টেনে এগিয়ে চলাই যেন তার বৈশিষ্ট্য।
রোববার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা একটু রাত করেই টিম হোটেলে ফেরেন। তার ওপর সিরিজ জয়ের পর ছেলেরা রাত ধরে একটু আনন্দও করেছে বৈকি। তাইতো সোমবার ঘুম থেকে একটু দেরি করেই উঠলেন চন্ডিকা।
তবে তার আগে থেকেই টিম হোটেলে টাইগার ক্রিকেটারদের জন্য অপেক্ষা সংবাদ কর্মীদের। এরআগে মিডিয়া কর্মীদের চাহিদা মেটান বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। পরে বিকাল ৩টার দিকে হোটেল ছেড়ে বের হচ্ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। আর জাতীয় দলের প্রধান কোচের মুখে থেকে কিছু একটা শোনার জন্য ঘিরে ধরলেন মিডিয়ার কর্মীরা। পরে সাংবাদিকদের অনেক পীড়াপীড়িতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আবেগ আর চেপে রাখতে পারলেন না চন্ডিকা।
মাত্র দুটি বাক্যের মধ্যে যেন থাকতে চাইলেন জাতীয় প্রধান কোচ। ভারতের বিপক্ষে সিরিজ জয় করার প্রসঙ্গে চন্ডিকা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সেরা এক অর্জন। আমি যেমনটি চেয়েছিলাম, ছেলেরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। তাই খুবই খুশি লাগছে।’ পরে বেশ হাসি-মুখে হোটেল থেকে বের হয়ে গেলেন হাথুরুসিংহে। পাকিস্তান সিরিজের পর আবারও হাসতে দেখা গেল লংকান কোচকে।
গত বছর জুনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দায়িত্ব নেওয়ার সময়টা খুব একটা ভালো কাটেনি অস্ট্রেলিয়ান প্রবাসী এ লংকান কোচের। সেবার সুরেশ রায়নার নেতেৃত্বে ভারতের মাঝারি সারিরের দলের কাছে ২-০ তে সিরিজ হেরেছেল মুশফিকুর রহিমের বাংলাদেশ। আর এই হার চেয়ে চেয়ে দেখতে হয়েছিল হাথুরুসিংহেকে।
তারপর মুশফিককে সরিয়ে মাশরাফিকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো হাথুরুসিংহে-মাশরাফি জুটির রয়াসনও বেশ জমে গেল ওয়ানডে ক্রিকেটে। বর্তমানে এ জুটির কল্যাণে পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।