তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তার গ্রাহকদের জন্য ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় আজ থেকে এটিএম টপ আপ সেবা চালু করলো।
বাংলালিংকের গ্রাহকেরা এখন ডিবিবিএল নেক্সাস ডেবিট, ডিবিবিএল মাস্টারর্কাড ডেবিট, ডিবিবিএল ভিসা ডেবিট কার্ড ব্যবহার করে ডিবিবিএল নেটওয়ার্কভুক্ত এটিএম বুথ থেকে এবং ফাষ্ট ট্রাক থেকে যেকোনো বাংলালিংক নম্বরে টপ-আপ করতে পারবেন। গ্রাহকরা সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা এ্ই সেবা পাবেন। এজন্য অতিরিক্ত কোনো খরচ লাগবে না।
সেবাটি উদ্বোধন উপলক্ষ্যে বাংলালিংকের চিফ এক্সকিউটিভ অফিসার যিয়াদ সাতারা বলেন, ‘ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এর সঙ্গে বাংলালিংকের এই টপ আপ সেবা গ্রাহকদের জন্যে আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দময় হবে।’

