বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের খাতিরে কতকিছুই না সাজতে হয় একজন অভিনেতাকে। চিত্রনাট্যের প্রয়োজনে নারীকে পুরুষ, আবার পুরুষকে নারীও সাজতে হয়। তেমনই একটি ছবিতে অভিনয় করতে গিয়ে নারী রূপে ক্যামেরার সামেন দাঁড়িয়েছেন ওমর সানি।
সম্প্রতি রাজধানীর উত্তরাতে শুরু হয়েছে ‘রাজাবাবু’ ছবির শুটিং। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে নারী রূপে দেখা যাবে অভিনেতা ওমর সানিকে। ছবির একটি মুহুর্তে তিনি বোরকা গায়ে জড়িয়ে ক্যামেরার সামনে হাজির হবেন।
ভাওয়াল কথাচিত্রের প্রযোজনায় ‘রাজাবাবু’ ওমর সানি ছাড়াও রয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস, প্রবীর মিত্র, দিতি,শাহানূর প্রমূখ ।

