ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রেমী ও প্রেমী’র ক্যামেরায় ফারিয়া-অঙ্কুশ

Link Copied!

faria-askunবিনোদন ডেস্ক : স্কটল্যান্ডে শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’র শুটিং। এতে প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং কলকাতার নায়ক অঙ্কুশ
২০ জুন থেকে স্কটল্যান্ডের একটি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘প্রেমী ও প্রেমী’ ছবির চিত্রধারণের কাজ। তারই অংশ হিসেবে প্রথমদিনের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। স্কটল্যান্ডেই ছবিটির সিংহ ভাগ অংশের দৃশ্যধারণ করা হবে। এ কারণে টানা ৪০দিন এখানে শুটিং চলবে।
এর আগে গত ১৮ জুন সকাল ৯টার একটি ফ্লাইটে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ছবির নায়িকা  নুসরাত ফারিয়া। এটিই তার প্রথম চলচ্চিত্র। এ কারণে ঢাকা ত্যাগের আগমুহুর্তে তিনি বলেন, ‘ছবিতে আমার থাকা না থাকা নিয়ে অনেক গুজব রটেছে। তবে ভিসা জটিলতার কারণে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। আশা করছি ভালো কিছু হবে।’
উল্লেখ্য, ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি। নুসরাত ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়া হকে পারে।