ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধু নেইমারের জন্য দুঃখ হচ্ছে মেসির

Link Copied!

Neymar-Messiস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা থেকে বার্সা সতীর্থ নেইমার জুনিয়র ছিটকে পড়ায় লিওনেল মেসির দুঃখ হচ্ছে বলে জানান এই আর্জেন্টাইন সুপারস্টার। শনিবার কোপা আমেরিকায় জ্যামাইকা ম্যাচ শেষে নেইমার সম্পর্কে অভিমত জানতে চাওয়া হলে এই কথা বলেন মেসি।
গেল সপ্তাহে কলম্বিয়া ম্যাচে রেফারির প্রতি অশোভন আচরণ এবং কলম্বিয়ান এক খেলোয়াড়ের গায়ে ইচ্ছাকৃতভাবে বল মারার ঘটনায় মেসিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের।
শনিবার জ্যামাইকা ম্যাচ শেষে নেইমারকে দেয়া লাল কার্ড নিয়ে কোনো মন্তব্য করে বিতর্কে জড়াতে রাজি হননি লিওনেল মেসি। তবে তার বার্সা সতীর্থ নেইমারের ছিটকে পড়ায় তিনি দুঃখ পেয়েছেন বলে নেইমারের প্রতি সমবেদনা জানান।
মেসি বলেন, ‘আমি নেইমারের লাল কার্ডের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তাকে দেয়া শাস্তি নিয়ে আমার দুঃখ হচ্ছে। সে কোপা আমেরিকার দলের সঙ্গে আর অনুশীলন করতে পারবে না-সেটা ভাবতেই খারাপ লাগছে।
ব্রাজিল যে নেইমারের ওপর অনেকটা নির্ভরশীল সেটা জানাতে ভুল করেননি মেসি। তিনি বলেন, ‘সে ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি জানি মাঠে তার থাকাটা তাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ।’
ব্রাজিল অবশ্য নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার সুযোগ পাচ্ছে। তবে তাতে করে হয়তো নিষেধাজ্ঞাটা কমে চার ম্যাচ থেকে তিন ম্যাচে নেমে আসতে পারে। তাতে করে নেইমার ফাইনালের আগে (যদি ব্রাজিল ফাইনালে উঠতে পারে) আর মাঠে নামতে পারবেন না।
কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে রোববার মুখোমুখি হবে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল। গ্রুপের চারটি দলই সমান ৩ পয়েন্ট করে নিয়ে সমান্তরালে থাকায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই সেলেসাওদের।