ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ উইকেটে জিতল পাকিস্তান

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : ‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা ফের ফিরিয়ে আনলো পাকিস্তান। স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে যেই পাকিস্তানকে ফলোঅন চোখ রাঙানি দিচ্ছিল সেই পাকিস্তানই কী-না  ‍দুর্দান্ত প্রতাপ দেখিয়ে টেস্ট ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নিল। রোববার টেস্টের শেষ দিন জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ১১.২ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে মিসবাহ-উল-হকের দল।
আহমেদ শেহজাদ ৩৫ বলে ৬টি চারের সাহায্যে ৪৩ ও মোহাম্মদ হাফিজ ৩৩ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ রান করে অপরাজিত থাকেন।
তবে টেস্টের শেষ দিন রোববার পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। এই স্পিনারের ক্যারিয়ার সেরা ৭৬/৭ উইকেটের কল্যাণে লংকানদের দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে গুটিয়ে দিতে সক্ষম হয় পাকিস্তান, ফলে জয়ের জন্য মাত্র ৯০ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। যেই লক্ষ্য হেসেখেলে পেরিয়ে যান দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।
রোববার টেস্টের শেষ দিন ২ উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামে শ্রীলংকা। দিনের শুরুতে আগের দিন নাইট-ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা দিলরুয়ান পেরারার আউট হওয়ার মধ্য দিয়ে লংকানদের পতনের শুরু। চতুর্থ উইকেটে থিরিমান্নে ও করুনারত্নে মিলে ৬৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে এরপর ইয়াসির শাহর বিধ্বসী বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় লংকানরা।
দিনেশ চান্দিমার অবশ্য একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে সতীর্থদের আসা যাওয়ার কারণে দলকে লড়াইয়ে ফেরাতে পারেননি। ইয়াসির শাহর সঙ্গে ওয়াহাব রিয়াজ ও জুলফিকার বাবর মিলে লংকান ব্যাটসম্যানদের ধসিয়ে দেন। ৩৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২০৬ রানে গুটিয়ে গিয়ে স্বাগতিকরা নিজেদের পরাজয় ডেকে আনে।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ ৭৬ রানে ৭ উইকেট লাভ করেন। এছাড়া ওয়াহাব রিয়াজ ২টি এবং জুলফিকার বাবর নেন ১টি উইকেট।
প্রথম ইনিংসে কুশল সিলভার ১২৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে স্বাগতিক শ্রীলংকা ৩০০ রান সংগ্রহ করে। সিলভার ১২৫ রান ছাড়া কুমার সাঙ্গাকারা করেন ৫০ রান।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ওয়াহাব রিয়াজ ও জুলফিকার বাবর ৩টি করে এবং ইয়াসির শাহ ও হাফিজ ২টি করে উইকেট লাভ করেন।
শ্রীলংকার ৩০০ রানের জবাবে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান আসাদ শফিক ও সরফরাজ আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে গুটিয়ে যাওয়ার আগে ৪১৭ রান তোলে।
আসাদ শফিক ১৩১ ও সরফরাজ আহমেদ ৯৬ রান করেন। এছাড়া জুলফিকার বাবর ৫৬ ও ইউনিস খান করেন ৪৭ রান।
শ্রীলংকার হয়ে প্রথম ইনিংসে দিলরুয়ান পেরেরা ৪টি এবং ধামিকা প্রাসাদ নেন ৩টি উইকেট। ২টি উইকেট নুয়ান প্রদীপ।
প্রথম ইনিংসে ৮৬ বলে ৯৬ রানের দর্শনীয় ইনিংসের জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
দুই দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে।