ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : বেলা ১২টার পর দু’দফা বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য দুই দলই রোববার একটু দেরী করে মাঠে নামে। দুপুর ১টা ২০ মিনিটে মাঠে ঢুকে প্রথমেই উইকেটের দিকে ছুটে যান সাকিব আল হাসান। বাংলাদেশের দলের এই বামাহতি অলরাউন্ডার অনন্য একটি রেকর্ডের সামানে দাঁড়িয়ে রয়েছেন। আর মাত্র ৩টি উইকেট পেলেই ওয়ানডেতে সাকিবের উইকেটের সংখ্যা হবে ২০০টি।
সাকিবের পর একে-একে বাংলাদেশ দলের অনান্য খেলোয়াড়রা নিজেরদেরকে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার জন্য ব্যাট-বলের অনুশীলনের তৈরী হন। তামিম, সৌম্য, নাসিররা বেশখানিকটা সময় সেরে নিলেন ব্যাটিং প্র্যাকটিস। পরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রির্চাড হ্যালসলের অধীনে কিপিং এবং ক্যাচিং অনুশীলন সেরে নিলেন লিটন, সৌম্য ও নাসিররা।
বাংলাদেশ দলের সদস্যরা যখন প্রায় মিনিট ২০এর মতো অনুশীলন করা হয়ে গেলেও তখনও ব্যাট-বলের অনুশীলনে নামেনি ধোনি বাহিনী। তবে  এ সময় ভারতের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে অধিনায়কের কথা শুনছিলেন খুব মনোযোগ দিয়ে। কারণ প্রথম ম্যাচে হেরে যাওয়া অতিথি দলের জন্য দ্বিতীয় ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা যকন ক্যাচিং প্র্যাকটিসে ব্যস্ত সেই সময় কোহলি-রোহিত-ধাওয়ানরা ফুটবল নিয়ে মেতে ওঠলেন। প্রায় মিনিট দশেক ফুটবল খেরার পর মিরপুরের সেন্টর উইকেটে অশ্বীন-রায়না ও ভুবেনেশ্বররা  বেশখানিক সময় হাত ঘুনিয়ে নিলেন। দুপুর আড়াই টস করতে নামবেন মাশরাফি ও  ধোনি।