ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার পেসার নিয়েই খেলছে বাংলাদেশ

Link Copied!

Mash-rubel-taskinস্পোর্টস ডেস্ক :  প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও চার পেসার তত্ব থেকে সরে আসেনি বাংলাদেশ। এমনকি উইনিং কম্বিনেশনেও কোন পরিবর্তণ আনার কথা চিন্তা করেনি তারা। গত ম্যাচের মত এই ম্যাচেও চার পেসার দিয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই একাদশ সাজানো হয়েছে। অভিজ্ঞ দুই পেসার মাশরাফি-রুবেলের সঙ্গে রয়েছেন দুই তরুণ তুর্কী তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানও।
Mustafizurপ্রথম ম্যাচেই নিয়মিত তিন পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদের সঙ্গে দলে নেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এই প্রথম কোন ম্যাচে চার পেস স্পেশালিস্টকে নিয়ে চমক দেখায় বাংলাদেশ। এর আগে কখনও এমন সাহস দেখায়নি টাইগাররা।
ফলটাও হাতে-নাতে পেয়ে যান মাশরাফি। তরুন পেসার মুস্তাফিজুর রহমানের গতি, স্লোয়ার আর কার্টারে বিভ্রান্ত হয়ে দিকভ্রান্ত হয় ভারত। অভিষেকেই ৫ উইকেট তুলে নেন মুস্তাফিজ। বাংলাদেশের করা ৩০৭ রানের জবাবে শিখর ধাওয়ান আর রোহিত শর্মা ৯৫ রান তুলে ফেলেন। এরপরই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। দু’জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান দেন এই পেসার।
এরপর তো শুরু মুস্তাফিজ শো। দুর্দান্ত বোলিং করেছেন মাশরাফি এবং রুবেল হোসেনও। যার ফলশ্রুতিতে, প্রথম ম্যাচেই ৭৯ রানের বিশাল জয় পেলো বাংলাদেশ। এ কারণেই দ্বিতীয় ম্যাচে কোন পরিবর্তন আনে টিম বাংলাদেশ। উইনিং কম্বিনেশনেও হাত লাগায়নি। চার পেসারের সঙ্গে চার অলরাউন্ডার। সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাসির হোসেন। স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আর নাসির। সাব্বিরকেও প্রয়োজনে ব্যবহার করতে পারেন মাশরাফি। মিডিয়াম পেস করেন সৌম্য সরকার। আর ব্যাটসম্যান হিসেবে রয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব, সাব্বির, নাসির।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।