ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুম্বন কিংবা শয্যাদৃশ্য আর না….

Link Copied!

fawadবিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষস্থানীয় স্টাররা আজকাল নিজেদের কনট্রাক্টে পছন্দ মতো শর্ত জুড়ে নেন। অনেকেই আছেন যারা আগে থেকেই বলে দেন, কোনো চুম্বন কিংবা শয্যদৃশ্যে অভিনয় করবেন না তারা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও আলি জাফরের পরিষ্কার কথা- রক্ষণশীল পরিবারকে কষ্ট দিতে পারবো না। সালমান খান আর সোনাক্ষী সিনহাও কিন্তু একই দলে, তাদের ভাষ্যমতে নির্দোষ ইশারা থাকতে পারে তবে সরাসরি চুম্বন কিংবা শয্যাদৃশ্য দেখানোর প্রয়োজন নেই। কাপুর নন্দিনী কারিনাও জানিয়ে দিয়েছিলেন, সাঈফকে বিয়ে করে নবাব খান্দানের বেগম হলে তিনি আর অন্তরঙ্গ দৃশ্যে অংশ নেবেন না। এই শুচি তালিকায় সর্বশেষ সংযোজন বলিউডি অভিনেতা শহিদ কাপুর।
আগামী ১০ জুলাই বিয়ে করছেন শহিদ। আর তারপর থেকে কোন নায়িকার সঙ্গে কোনরকম অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে না তাকে। শুধু অন্তরঙ্গ নয়, নির্দোষ চুম্বন দৃশ্যেও আপত্তি তার। শোনা যাচ্ছে, হবু স্ত্রীর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন শহিদ। মীরা কোন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিবারের নয়, তাই এসব ব্যাপারে অনভ্যস্ত। কোন নারীর সঙ্গে স্বামীর অনস্ক্রিন অন্তরঙ্গতা গ্রহণ করতে পারবেন না, তাই শহিদের এমন সিদ্ধান্ত।
বলাই বাহুল্য শহিদের এই সিদ্ধান্তে বেশ নিরাশ ভক্তরা। আর একজন শিল্পীর সীমাবদ্ধতা নিয়ে পরিচালক ও প্রযোজকদের কেউ কেউ বেশ বিরক্তও হয়েছেন।