ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের গল্পে তিশা

Link Copied!

TISHAবিনোদন ডেস্ক : দর্শকের গল্পে এবার নির্মিত হলো বাবা দিবসের নাটক ‘বাবা তোমাকে’। সারাদেশ থেকে অসংখ্য গল্প বাছাইয়ের পর নাটকের গল্প বিজয়ী হয়েছেন ঝালকাঠির আরিফুল হক মুন্না। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়াও রয়েছেন রওনক হাসান, লুৎফর রহমান জর্জ। নাটকটি প্রচার হবে ২১ জুন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
নাটকে দেখা যাবে, সন্তানের প্রসবের সময় মারা যান জর্জ সাহেবর স্ত্রী । কিন্তু বেঁচে যায় তিশা, যাকে ঘিরেই জর্জ সাহেবের জগতৎ। তিশা প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না। তাই বাবার মাধ্যমেই মুবিনকে জানতে হয়, আজকের আকাশ কেমন? রোদ নাকি মেঘ? নিজে দেখতে কেমন? বাবা সব প্রশ্নের উত্তর দেন। আবার বাবার কষ্টগুলোও বোঝে মুবিন। দেখতে না পেলেও টের পান। হঠাৎ একদিন পরিচয় হয় একটি ছেলের সাথে। তিশার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেন জর্জ সাহেব। একমাত্র সন্তান তিশাকে ছাড়া কিভাবে থাকবেন তিনি। তিমাও ভাবনায় পড়ে বাবাকে নিয়ে। দুজনেই দোটানায় পড়ে যায়।