ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সততার সঙ্গেই বিশ্বকাপের আয়োজক হয়েছে রাশিয়া’

Link Copied!

russiaworldcupস্পোর্টস ডেস্ক : ফিফার সভাপতি পদ থেকে ব্লাটারের সরে দাঁড়ানোর পর গুঞ্জন ওঠে ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপের আয়োজক স্বত্তা নিয়ে। কানাঘুষা চলে, আয়োজক হতে দুর্নীতির আশ্রয় নিয়েছে দেশ দুটি। এ নিয়ে সম্প্রতি তদন্তও শুরু করেছে ফিফা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্নীতির বিরুদ্ধে বেশ জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ২০১৮ বিশ্বকাপের আয়োজক হয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়।
কিছুদিন আগে ফিফার অডিট অ্যান্ড কম্পিলিয়েন্স কমিটির প্রধান ডোমেনিকো স্কালা বলেছিলেন, রাশিয়া ও কাতার বিশ্বকাপের আয়োজকের সুযোগ হারাতে পারে, যদি বিড প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পাওয়া যায়।
শুক্রবার সেইন্ট পিটার্সবার্গে বিশ্বকাপের আয়োজক প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন বলেনছেন, ‘আমরা সৎভাবেই বিডে লড়াই করেছি এবং জিতেছি। আশা করি এ নিয়ে কোন প্রশ্ন থাকার কথা নয়।’
২০১৮ বিশ্বকাপ উপলক্ষ্যে স্টেডিয়াম নির্মাণসহ নানা অবকাঠামো সংস্কারে হাত দিয়েছে রাশিয়া সরকার। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, ফিফার সব দাবি মেটাতে। নতুন নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।’
ফিফার তদন্তকেও স্বাগত জানিয়েছেন পুতিন। তার মতে, অবশ্যই আয়োজকের বিডিং প্রক্রিয়া নিয়ে তদন্ত হোক। তবে আশা করি দুর্নীতির কোন প্রমাণ রাশিয়ার বিরুদ্ধে কেউ দিতে পারবে না।