ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডসের টেলিভিশনে মহানবীর কার্টুন

Link Copied!

windarhorsআর্ন্তজাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের টেলিভিশনে শনিবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রচারের ঘোষণা দিয়েছেন কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক খ্রীয়ার্ট উইল্ডাহর্স। রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্য প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে যে সময় বরাদ্দ করা হয়, সেরকম একটি অনুষ্ঠানে এই কার্টুন প্রচারের পরিকল্পনা করছেন তিনি।
গত মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে মহানবীর কার্টুনের প্রদর্শনী হয়েছিল। ওই অনুষ্ঠানে দুজন সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা করার সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়। অনুষ্ঠানে খ্রীয়ার্ট উইল্ডার্সও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্বজুড়ে মুসলিমরা যখন পবিত্র রমজান মাসে রোজা রাখছেন, সেরকম এক সময়ে মহানবী কার্টুন টেলিভিশনে প্রচারের এই সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নেদারল্যান্ডসের দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।