আন্তর্জাতিক ডেস্ক : রমজান শুরুর পর প্রথম শুক্রবার জেরুজালেমের দখলকৃত এলাকায় আল-আকসা মসজিদে এক লাখ ফিলিস্তিনিকে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইজরাইল। আল-আকসা মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান।
পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেম, ইজরাইল এবং পশ্চিম তীরের কমপক্ষে ৮০ হাজার লোক আল-আকসায় জুমার নামাজ পড়তে গিয়েছে। এছাড়া গাজা উপত্যকার ৫শ লোককে আল-আকসায় যাওয়ার রীতিমতো দুর্লভ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইজরাইলি কর্তৃপক্ষ। পশ্চিম তীরের যে কোন বয়সের নারী এবং ৪০ ও তদুর্ধ বয়সের পুরুষকে জেরুজালেমে অনুমতিপত্র ছাড়াই যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। সাধারণত জেরুজালেমে প্রবেশ ও সেখান থেকে বের হতে হলে অনুমতিপত্রের প্রয়োজন হয়। শুধু রমজান উপলক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে ইজরাইলি কর্তৃপক্ষ।
আর্ন্তজাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনের যে কোন অংশে বাসিন্দাদের যাতায়াতের অধিকার রয়েছে। কিন্তু দখলকৃত এলাকাগুলিতে ইজরাইল প্রতিনিয়ত তাদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়ে যাচ্ছে।

