ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবার মৃত্যুসনদ চেয়েছিল লাদেনের ছেলে

Link Copied!

ladenআন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে মৃত্যুর সনদ চেয়েছিল তার এক ছেলে। বৃহস্পতিবার গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এ সংক্রান্ত একটি চিঠি ফাঁস করেছে।
উইকিলিকস ‘দ্য সৌদি ক্যাবলস’ নামে মোট ৭০ হাজার নথি প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে এই চিঠিটি সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস থেকে ফাঁস করা হয়।
এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের আরো পাঁচ লাখ গোপন নথি প্রকাশ করবে উইকিলিকস।
রিয়াদে যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল গ্লেন কাইজার স্বাক্ষরিত চিঠিটি ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ওসামার ছেলে আব্দুল্লাহ বিন লাদেনকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামাকে হত্যার চার মাস পর এ চিঠিটি লেখা হয়।
এতে কাইজার লিখেছেন, ‘ বাবার মৃত্যুর সনদ চেয়ে আপনার চিঠিটি আমি পেয়েছি। তবে সামরিক অভিযানে ব্যক্তিবিশেষ নিহত হওয়ার ক্ষেত্রে এমন সনদ দেওয়ার রীতি নেই।’
উইকিলিকস জানায়, ডেথ সার্টিফিকেট দেওয়ার পরিবর্তে কাইজার আবদুল্লাহ বিন লাদেনকে তার বাবার মৃত্যু সংশ্লিষ্ট মার্কিন আদালতের কিছু নথি দেন।
এরপর চিঠিতে কাইজার লিখেন, ‘আশা করছি, এসব নথি আপনাকে এবং আপনার পরিবারকে সাহায্য করবে।’