ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমদানি করা গম দেখতে খারাপ হলেও খাওয়ার উপযোগী

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : ব্রাজিল থেকে আমদানি করা গমের স্যাম্পল দেখতে লাল, ছোট ও খারাপ হলেও তা ‘খাওয়ার অনুপযোগী’ নয়। খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় এমনটাই জানা গেছে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ গম নিয়ে যতো কথা হচ্ছে তার সবই শূন্যের ওপর বলে দাবি করেন খাদ্যমন্ত্রী। সঠিক পরীক্ষা ছাড়া কেউ এ বিষয়ে কোনো কথা বলতে পারেন না বলেও দাবি করেন তিনি।
শনিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বক্তৃতায় খাদ্যমন্ত্রী এ দাবি করেন। বিভিন্ন সংসদ সদস্য এ বিষয়ে কথা বলছেন এবং জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে বলেই তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
যদিও খাদ্যমন্ত্রী নিজেদের অজ্ঞতার বিষয়টি স্বীকার করে বলেন, ‘দুবারের পরীক্ষার পরও এখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। আমাদের আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না, ফলে নিম্নমানের কোটেশন দেয়ার পরও আমরা ঠিক বুঝতে পারি নাই। তবে আমরা এতো গুরুত্ব দেইনি কারণ যখন অস্ট্রেলিয়া, ইউকে থেকে গম আনতাম তখন সেগুলোর মান নিয়ে কোনো কথা ওঠেনি।’
পুরোপুরি পরীক্ষা করে সিদ্ধান্তে পৌছার আগেই কেউ একজন প্রধানমন্ত্রীর কাছে এ গমের স্যাম্পল পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ স্যাম্পল দেখে উষ্মা প্রকাশ করেছেন। আর কেন এমন হলো তা দ্রুত বের করে এর সমাধানের নির্দেশও দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের ১৫-১৬টি জেলা থেকে নমুনা সংগ্রহ করে আবারও ল্যাবে দেয়া হয়েছে। যার রিপোর্ট আগামী তিনদিনের মধ্যে হাতে পাওয়া যাবে। এরপরই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলা হবে।’
মন্ত্রী জানান, ৩০ থেকে ৪০ হাজার মেট্রিক টন গম বিতরণ করা হলেও তা নিয়ে খুব একটা বিতর্কিত কথাবার্তা হয়নি। আর কাউকে এ গম জোর করে দেয়া হয়নি।
বর্তমানে বিভিন্ন গুদামে এখন দেড় লাখ মেট্রিক টন গম আছে বলেও জানান কামরুল ইসলাম।