ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে নাজেহাল মুম্বাই

Link Copied!

mumbaiআর্ন্তজাতিক ডেস্ক : সারারাতের টানা বর্ষণের পানি জমে রীতিমতো অচল হয়ে পড়েছে ভারতের বানিজ্যিক শহর মুম্বায়ের একাংশ। নগরীর অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় বিমান, বাস ও ট্রেন চলাচর বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার সকালে বন্যার সতর্ক সঙ্কেত ঘোষণা করা হয়েছে এবং বাসিন্দাদের বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। কুরলা, থানে, চেম্বুর, তিলক নগর, আন্ধেরিসহ মুম্বইয়ের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন এবং বাস পরিষেবা।
আবহাওয়া অফিস জানিয়েছে, মুম্বাই শহরে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৮৮ মিলিমিটার। মুম্বইয়ের পূর্ব এবং পশ্চিম শহরতলিতে বৃষ্টিপাতের পরিমান যথাক্রমে ১৫৫ ও ১৭২ মিলিমিটার। দুপুর আড়াইটা নাগাদ ৪.৪৭ মিটার উচ্চতায় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে আগাম সতর্কতাও জারি করা হয়েছে।
এদিকে শুক্রবার শহরের স্কুল-কলেজগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই হাইকোর্ট একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সিএসটি-থানে রেলপথ এবং উপকূলবর্তী রেল লাইনে জল জমে যাওয়ায় ট্রেন বন্ধ রয়েছে। পশ্চিম রেলওয়ের অধীন ট্রেন চলাচল করলেও তা নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে চলছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস, বাসিন্দাদের সাগর থেকে দূরে ও সাগরের তীর ঘেষা রাস্তা দিয়ে যাতায়াত না করার জন্য সতর্ক করেছেন। এছাড়া বন্যার সতর্ক সঙ্কেত দেয়ার পর বাসিন্দাদের বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ভারতীয় নৌবাহিনী মুম্বাইজুড়ে তাদের উদ্ধার টিম মোতায়েন করেছে। বিভিন্নস্থানে ছোটছোট নৌকা প্রস্তুত রাখা হয়েছে।