আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত ও দেশটির সাবেক শীর্ষ ধনকুবের মিখাল খোদোরকোভস্কি বলেছেন, পশ্চিমাদের সঙ্গে পুতিনের যে বিরোধিতা চলছে তা পুরোপুরি কৃত্তিম। রাশিয়ার অভিজাত শাসকগোষ্ঠী ও দুর্নীতিগ্রস্থ শাসন ব্যবস্থা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়ার উদ্দেশে পুতিন এ কাজ করছেন।
বুধবার গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
খোদোরকোভস্কির তেল কোম্পানি ইউকুস কাতারের চেয়েও বেশি অপরিশোধিত তেল উৎপাদন করতো। পুতিনের বিরুদ্ধে অশোভন মন্তব্য করায় সাবেক এই ধনকুবেরকে প্রতারণা ও কর ফাঁকির মামলায় গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে পুতিন তাকে ক্ষমা ঘোষণা করেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে বসবাস করছেন।
খোদোরকোভস্কি বলেন, ‘ পশ্চিমাদের সঙ্গে চলমান বিরোধিতা পুরোপুরি কৃক্তিম। সম্পর্কের এই উত্তাপ ছড়ানোয় সেসব রাশিয়ান অভিজাত প্রভাবিত করছেন, যারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন।’
তিনি বলেন, ‘তাদের জরুরীভাবে এমন একটি শত্রুর ছবি দাঁড় করানো প্রয়োজন যেদিকে জনগণের মনোযোগকে শাসনব্যবস্থায় যে দুর্নীতি ও অকমণ্যতা চলছে সেখান থেকে সরিয়ে নেয়া যায়।’

