ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

Link Copied!

rahul-modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিনের শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রাহুল গান্ধী আজ শুক্রবার ৪৫-এ পা দিয়েছেন। রাজীব ও সোনিয়া গান্ধী তনয় রাহুল গান্ধী ২০০৪ সালে রাজনীতিতে আসেন।
সংসদে বিরোধী দলের এ নেতাকে শুভেচ্ছা জানাতে মোদি টুইট করেছেন। সকাল ৯টা ৪ মিনিটে করা টুইটে তিনি লিখেছেন, ‘ কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’
জবাবে বেলা ১০টা ৫১ মিনিটে রাহুল গান্ধী নিজেই টুইটে লিখেন, ‘ শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’
জন্মদিনে রাহুল গান্ধী তার দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। তিনি লিখেন, ‘আমার জন্মদিনে সহৃদয় ভালবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানানোয় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ’
রাজনীতিতে যোগ দেয়ার পর থেকে রাহুল গান্ধী বেশির ভাগ সময় জন্মদিন উদ্‌যাপন করেন বিদেশে। এবার তিনি দেশেই জন্মদিন পালন করছেন।