ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১০

Link Copied!

Industry Fierআন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩জন। শুক্রবার ভোরে শহরের গোয়েল রেসিডেন্সি নামে হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে হোটেলটিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অতিথিরা ঘুমিয়ে ছিলেন। নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা ম্যাজিস্ট্রেট অমৃত ত্রিপাঠি জানান, ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের প্রতাপগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে পাশের শহর এলাহাবাদে পাঠানো হয়েছে।
এদিকে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।